লিনাক্সে পছন্দের বাংলা ও ইংরেজি ফন্ট সেট করার উপায় লিনাক্সে পছন্দের বাংলা ও ইংরেজি ফন্ট সেট করার উপায়

লিনাক্সে পছন্দের বাংলা ও ইংরেজি ফন্ট সেট করার উপায়

এই আর্টিকেলে অ্যাফিলিয়েট লিংক রয়েছে। অর্থাৎ, এরূপ লিংক থেকে কিছু কিনলে আপনার কোন খরচ ছাড়াই আমি কমিশন লাভ করি। কোনো পণ্যের গুণগত মানের নিশ্চয়তা আমি দিতে পারি না, কেননা পণ্যসমূহের বিবরণ আমি প্রকাশক/বিক্রেতার দেওয়া বর্ণনা অনুযায়ীই উপস্থাপন করি। তবে খারাপ পণ্য পেলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার কাজ ভাল লাগলে অনুগ্রহ করে অ্যাফিলিয়েট লিংক থেকে পণ্য ক্রয় করে আমাকে সহায়তা করুন।

লিনাক্সে খুব সহজেই আমরা বাংলা ও ইংরেজি ভাষার জন্য নিজের পছন্দের ফন্ট সেট করতে পারি। যেমন আপনি হয়তো সিস্টেমে কালপুরুষ বাংলা ফন্ট সেট করতে চান, কিন্তু সেই ফন্টের সাথে যুক্ত ইংরেজি ফন্টটি আপনার ভালো লাগে না। তাহলে আপনি ইংরেজির জন্য সিস্টেমে অন্য একটি ফন্ট ব্যবহার করতে পারবেন। এমনকি ফন্ট মার্জ না করেই এই কাজটি করা সম্ভব! তার জন্য আমরা Fontconfig ব্যবহার করে Fallback Font সেট করব।

আমরা যারা লিনাক্স চালাই তাদের প্রায় সময়ই পেনড্রাইভ দরকার পড়ে। লিনাক্স ইন্সটল করার জন্য, নতুন কোন ডিস্ট্রো ট্রাই করার জন্য বা সিস্টেমের অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধানের জন্য এই ডিভাইসটি খুবই জরুরি। Adata ব্র্যান্ডের এই পেনড্রাইভটিতে আপনি সাশ্রয়ী মূল্যে ৬৪ জিবি স্টোরেজ পাবেন। আর মজার ব্যাপার হচ্ছে, আমি নিজেও Adata ইউজার। ১০ বছরেরও বেশি সময় ধরে কোন সমস্যা ছাড়াই চালাচ্ছি। কিনতে চাইলে এখনই ক্লিক করুন এখানে

Fontconfig একটি সফটওয়্যার যা দিয়ে আপনার লিনাক্স সিস্টেম ফন্ট বাছাই করা, বদলানো ইত্যাদি কাজ করে থাকে। এটি ব্যবহার করে আমরা প্রথমে সিস্টেমে একটি ইংরেজি ফন্ট সেট করব যার মধ্যে কোন বাংলা ফন্ট নেই। ফলে বাংলা লেখা সিস্টেমে দেখানোর জন্য Fontconfig অন্য একটি ফন্ট খুঁজবে। তাই আমরা আরেকটি বাংলা ফন্ট সেট করব যেটা সিস্টেম মূল ফন্টের সাথে ব্যবহার করবে। একেই বলে Fallback Font. সিস্টেমের মূল ফন্টে কোন ভাষা অনুপস্থিত থাকলে ঐ ভাষার অক্ষরগুলো দেখানোর জন্য এই ফন্ট ব্যবহার করা হয়। আপনি যদি শুধুমাত্র আপনার ইউজার একাউন্টের জন্য এই ফন্টটি সেটআপ করতে চান, তাহলে $XDG_CONFIG_HOME/fontconfig/fonts.conf (সাধারণত $XDG_CONFIG_HOME এর মান $HOME/.config হয়ে থাকে) ফাইলে করতে হবে। আর পুরো সিস্টেমের জন্য করতে হলে /etc/fonts/local.conf ফাইলে করতে হবে। তবে $XDG_CONFIG_HOME/fontconfig/fonts.conf ফাইলটি /etc/fonts/local.conf ফাইলের উপর প্রাধান্য পাবে। ধরুন, আপনি Cantarell ইংরেজি ফন্ট ও Kalpurush বাংলা ফন্ট হিসেবে সেট করতে চান। তাহলে আপনার .conf ফাইল হবে এরকম -

<?xml version="1.0"?>
<!DOCTYPE fontconfig SYSTEM "fonts.dtd">
<fontconfig>
<!-- Fallback fonts preference order -->
<alias>
<family>sans-serif</family>
<prefer>
<family>Cantarell</family>
<family>Kalpurush</family>
</prefer>
</alias>
<alias>
<family>serif</family>
<prefer>
<family>Cantarell</family>
<family>Kalpurush</family>
</prefer>
</alias>
</fontconfig>

Fontconfig উপরের কনফিগ ফাইল অনুসারে প্রথমে Cantarell ফন্ট সেট করবে। তারপরে, যেহেতু Cantarell বাংলা সাপোর্ট করে না, তাই তার পরের ফন্ট দিয়ে বাংলা লেখা প্রদর্শন করবে। এজন্যে প্রথম ফন্টের স্থলে বাংলা সাপোর্ট করে না এমন ফন্ট সেট করা জরুরি।

বি. দ্র.: আপনার ডেস্কটপ এনভায়রনমেন্টে ফন্ট সেটিংস থাকলে সেখানেও মূল ফন্ট হিসেবে Cantarell সেট করুন।

ফ্ল্যাটপ্যাক

ফ্ল্যাটপ্যাক অ্যাপে যদি আপনার কনফিগারেশন কাজ না করে, তাহলে অ্যাপটি flatpak run --filesystem=CONFIG_FILE APP_IDENTIFIER কমান্ড দিয়ে চালিয়ে দেখুন, যেখানে CONFIG_FILE হচ্ছে আপনার .conf ফাইলের লোকেশন আর APP_IDENTIFIER হচ্ছে আপনার ফ্ল্যাটপ্যাক অ্যাপটির আইডেন্টিফায়ার (যেমন টেলিগ্রামের ক্ষেত্রে এটি হচ্ছে org.telegram.desktop)। এই কমান্ড দিয়েও যদি কাজ না করে তাহলে ফন্ট বদলে চেষ্টা করুন। আর কাজ করলে অ্যাপটির মেনু এন্ট্রিতে বা .desktop ফাইলে কমান্ডের জায়গায় অর্থাৎ Exec= ফিল্ডে --filesystem=CONFIG_FILE অপশনটি যোগ করে দিন। যেমন টেলিগ্রামের ক্ষেত্রে পুরো কমান্ডটি হবে -

flatpak run --filesystem=$XDG_CONFIG_HOME/fontconfig/fonts.conf org.telegram.desktop

তথ্যসূত্র: ArchWiki


← আর্টিকেল তালিকায় ফিরে যান

এই লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি কী?