ফায়ারফক্সে যেভাবে পছন্দের সার্চ ইঞ্জিন যুক্ত করবেন
ফায়ারফক্স যারা চালান তারা জানেন যে, কিছু সার্চ ইঞ্জিন খুব সহজেই সার্চ বার বা অ্যাড্রেস বার থেকে যুক্ত করে নেয়া যায়। এগুলোকে বলে OpenSearch. আপনি এরকম সার্চ ইঞ্জিন যুক্ত কোন সাইটে ঢুকলে আপনা আপনিই ফায়ারফক্সে সেগুলো যুক্ত করার অপশন চলে আসে। কিন্তু অনেক সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেই এরূপ অপশন আসে না। সেক্ষেত্রে কী করা যায়? ক্রোম ব্রাউজারে তো খুব সহজেই সেটিং থেকে সার্চ ইঞ্জিনের লিংক দিয়ে সেটা যুক্ত করে নেয়া যায়! কিন্তু ফায়ারফক্সে তো ক্রোমের মত অত সহজে সার্চ ইঞ্জিন যুক্ত করা যায় না!! তাহলে কী করা যায়? চলুন দেখা যাক:
1. Mycroft Project
Mycroft Project থেকে ফায়ারফক্সে সার্চ ইঞ্জিন যুক্ত করা যায়। তাদের সাইটে আপনার প্রয়োজনীয় সার্চ ইঞ্জিনটির নাম উল্লেখ করে সার্চ করুন। তারপর উক্ত সার্চ ইঞ্জিনটি যদি পাওয়া যায়, তবে সেটাতে ক্লিক করে Install plugin পেজে গেলে সার্চ বার বা অ্যাড্রেস বার থেকে সাধারণ উপায়েই সার্চ ইঞ্জিনটি যুক্ত করে নিতে পারবেন। যদি সার্চ ইঞ্জিনটি না পাওয়া যায়, তবে Create/Submit Plugin পেজ থেকে বানিয়ে সাবমিট করতে পারবেন।
2. Advanced Preferences (about:config)
অনেকে হয়তো জানেন না যে, ফায়ারফক্সেও সেটিংস থেকে পছন্দের সার্চ ইঞ্জিন যুক্ত করার ফিচার আছে। কিন্তু এটার অপশন চালু করে নিতে হয়। কীভাবে চালু করতে হয় চলুন দেখে নিই:
- অ্যাড্রেস বারে
about:configলিখে এন্টার চাপুন। সতর্কবাণী আসলে Accept the Risk and Continue চাপুন। তারপর Advanced Preferences নামক একটি পেজ আসবে। - এই পেজ থেকে
browser.urlbar.update2.engineAliasRefreshসেটিংটিতে ডাবল ক্লিক করে বা ডানদিকের বাটনটি চেপে এটার মানtrueকরে দিন।
এবার Settings > Search থেকে Search Shortcuts সেকশনে গেলে নিচে একটা Add বাটন দেখতে পাবেন। এটাতে ক্লিক করে আপনার পছন্দের সার্চ ইঞ্জিন যুক্ত করে নিতে পারবেন।
আপনার কম্পিউটারটি ব্যবহারের পাশাপাশি নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি। কম্পিউটার পরিষ্কার রাখতে হ্যাভিটের এই ক্লিনিং কিট ব্যবহার করতে পারেন। এতে রয়েছে জীবাণুনাশক লিকুইড ও মাইক্রোফাইবার কাপড়। এগুলো ব্যবহার করে আপনি স্ক্রিন ড্যামেজ না করেই দাগ ও ময়লা পরিষ্কার করতে পারবেন। পাশাপাশি, এটি আপনার ডিভাইসকে জীবাণুমুক্ত রাখতেও সহায়তা করবে যা আপনার স্বাস্থ্যের জন্য জরুরি। কিনতে চাইলে ক্লিক করুন এখানে।
লেখাটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া, আপনার প্রযুক্তি বিষয়ক সমস্যা ও প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমেইলে অথবা টেলিগ্রামে। বিস্তারিত জানুন এখানে। ধন্যবাদ।
← আর্টিকেল তালিকায় ফিরে যান
এই লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি কী?