App Pinning: অ্যান্ড্রয়েডের একটি অজানা ফিচার
App Pinning হচ্ছে অ্যান্ড্রয়েডের চমৎকার একটি ফিচার। কিন্তু অনেকেই হয়তো এর ব্যাপারে জানেন না, ব্যবহার করা তো দূরে থাক। এই ফিচারটির কাজ হচ্ছে, কোন অ্যাপকে স্ক্রিনে ধরে রাখা। এর ফলে ব্যাক বাটন তথা নেভিগেশন বার ব্যবহার করে অ্যাপটি থেকে বের হয়ে অন্য অ্যাপে যাওয়া যাবে না। এই লেখাতে আমি App Pinning নামক এই ফিচারটি কীভাবে ব্যবহার করবেন, তা আপনাদের দেখাব। তবে তার আগে আপনাদেরকে শাওমির একটি দারুণ পাওয়ার ব্যাংকের সন্ধান দিতে চাই। এই ডিভাইসটিতে আপনি পাওয়ার ব্যাংকের সাথে ফ্ল্যাশলাইটও পাবেন। পাশাপাশি, এটার ডিজাইনও স্টাইলিশ। কিনতে চাইলে ক্লিক করুন এখানে। জলদি করুন! খুব অল্প সংখ্যক রয়েছে স্টকে! এবার ফিরে আসি আমাদের মূল টপিকে। App Pinning ফিচারটি বিভিন্ন কাজে লাগতে পারে। যেমন ধরেন আপনি কারোর হাতে আপনার ফোনটা দিলেন একটা পিডিএফ পড়ার জন্য। কিন্তু সে তো আপনার অগোচরে ফোনের মধ্যে আপনার মেসেজ, ফাইল, ফোনবুক ইত্যাদি ব্যক্তিগত তথ্য হাতাহাতি করতে পারে। তখন রিডার অ্যাপটি পিন করে রাখলে সে আর ওই অ্যাপ থেকে বের হয়ে অন্য কোন অ্যাপে ঢুকতে পারবে না। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যে অ্যাপটি পিন করছেন, তার ভেতরেই আপনার ব্যক্তিগত তথ্য থেকে থাকলে সেটা সে দেখতে পাবে। আবার ঐ অ্যাপে অন্য কোন অ্যাপ ওপেন করার অপশন থাকলে সেসব অ্যাপেও সে ঢুকতে পারবে। আবার ধরুন, আপনি কোন অ্যাপ স্ক্রিনে রাখতে চান কিন্তু ভুলবশত বারবার টাচ লেগে সেটা চলে যাচ্ছে এবং আপনার কাজে ব্যাঘাত ঘটছে। তখনও আপনি অ্যাপটি পিন করে রাখতে পারেন। এরকম বিভিন্ন ক্ষেত্রে এই ফিচার কাজে লাগতে পারে।
যেভাবে করবেন
১. প্রথমে সেটিংসে যান। তারপর pin লিখে সার্চ দিন। দেখবেন, App pinning নামে একটা সেটিং আসবে। সেখানে গিয়ে সেটিংটি অন করে দিন। এখানে, Ask for unlock pattern before unpinning নামে আরেকটি সেটিং আছে। এটা অন করলে আনপিন করার সময় ফোনের প্যাটার্ন চাইবে।
২. তারপর Recents/Overview স্ক্রিন থেকে যে অ্যাপটা পিন করতে চান, তার উপরে থাকা আইকনে টাচ করুন। দেখবেন Pin করার একটা অপশন আসবে। এটা দিলেই উক্ত অ্যাপটি পিন হয়ে যাবে।
৩. অ্যাপটি আবার আনপিন করার জন্য Back আর Recents/Overview বাটন একসাথে চেপে ধরে রাখুন।
বি.দ্র.: পদ্ধতিটি LineageOS 22.2 (Android 15) এর জন্য দেখানো হল। আপনার ফোনে সেটিং ব্যতিক্রম থাকতে পারে। তবে সাহায্য প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানান।
পড়ার জন্য ধন্যবাদ। লেখাটি কেমন লাগল কমেন্ট করে জানান। ভাল লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করুন। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কোন সমস্যা হচ্ছে? তবে আমার সার্ভিস নিতে পারেন।
← আর্টিকেল তালিকায় ফিরে যান
এই লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি কী?